Breaking News

পঞ্চগড়ে চলছে মাস ব্যাপী বৃক্ষ মেলা ২০১৭

বৃক্ষ  মেলা ২০১৭


পঞ্চগড়ে জেলা প্রসাসন ,বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলছে মাস ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান , বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ মেলা ২০১৭। এ মেলায় পঞ্চগড় সহ আসে পাসের জেলার প্রায় ৫০ টির বেশি নার্সারি অংস নেয় । উক্ত মেলায় ফলদ , বনজ , ঔষধি সহ সকল প্রকার দেশি ও বিদেশী বৃক্ষ পাওয়া যাচ্ছে । মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খলা থাকবে ।
বৃক্ষ  মেলা ২০১৭



এবারের মেলায় মোট ৫০ টি সরকারি এবং বেসরকারি স্টলে শোভা পাচ্ছে হাজারও প্রজাতির গাছ। বিভিন্ন ফুল ও ফলদ গাছের পাশাপাশি পাওয়া যাচ্ছে নানান জাতের ঔষধি ও বনজ গাছ। বিরল প্রজাতির গাছের চারা থেকে শুরু করে বনসাইও বাদ পড়েনি আয়োজনের তালিকা থেকে।
বৃক্ষ  মেলা ২০১৭


মেলায় ফল গাছের মধ্যে আম, জাম লিচু, কাঁঠাল, আনারস, জামরুল, আমলকী, পেয়ারা, আতা, শরীফা ইত্যাদি দেশি প্রজাতির পাশপাশি বিদেশি প্রজাতির আপেল, আঙ্গুর, কমলা প্রভৃতি গাছের চারা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ফুলের গাছের ক্ষেত্রে মেলায় পাওয়া যাচ্ছে রজনীগন্ধা থেকে শুরু করে দেশি ও বিদেশি গোলাপ, শিউলি, গাঁদা, জুঁই, হাসনাহেনা, ক্যাকটাস প্রভৃতি প্রজাতির গাছ। ফল ও ফুলজাতীয় গাছের ক্ষেত্রে প্রজাতির উপর নির্ভর করেই মূলত নির্ধারণ করা হচ্ছে মূল্য।

Logo Design by Cybertechbd.ml

Logo Design by Cybertechbd.ml

No comments