Breaking News

বোদায় আদিবাসী নেতা রজনী কান্ত মার্ডি আর নেই

পঞ্চগড় জেলা আদিবাসী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র থেকে প্রচারিত “শালপিয়াল” অনুষ্ঠানের উপস্থাপক  রজনী কান্ত মার্ডি আজ বুধবার সকালে বোদা উপজেলার বালাভীড় গোয়ালপাড়া গ্রামের নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে বালাভীড় গোয়ালপাড়া শ্বশান ঘাটে তাকে দাহ করা হয়। তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, বোদা রিপোর্টাস ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক সহ ঠাকুরগাঁও বেতার কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ তার তার শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

No comments