টানা বর্ষনে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা প্লাবিত
টানা বৃষ্টি হচ্ছে উত্তরের জনপদ পঞ্চগেড়। এতে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। গতকাল বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত থেকে আজ শনিবার সারাদিন টানা বৃষ্টির কারনে পঞ্চগড় জেলা সদর সহ বিভিন্ন এলাকা ও করতয়া নদী অববাহিকার গ্রাম গুলো তলিয়ে গেছে। ভারী বর্ষনে আজ শনিবার এ পরিস্থিতি সৃস্টি হয়। এতে প্রায় তিন হাজার পরিবারের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ওই সব পরিবারকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় দেয়া হয়েছে।
এছাড়া সদর উপজেলার জালাশি , ইসলামবাগ সহ বিভিন্ন যায়গার রাস্তা ঘাট পানিতে তলিয়ে গেছে । আবার অনেকের বসত ঘরে পানি ঢুকে পরেছে ।
সরকারি ট্যাকনিকাল কলেজের পিছনের গ্রাম হটাত পারার সব বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে । এতে চরম বিপাকে দিন পার করছে উক্ত গ্রামের অধিবাসিরা ।
এদিকে জেলা সদরে অবস্থিত হিমালয় বিনোদন পার্ক পানিতে ডুবে গেছে ।
কয়েক দিনের টানা বর্ষনে জমির ফসল ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির আসংকা করছে কৃষক ।
ছবি ঃ তানভির আহম্মেদ ও মেহেদি হাসান
ছবি ঃ তানভির আহম্মেদ ও মেহেদি হাসান


No comments