Breaking News

বাংলাবান্ধা স্থলবন্দরে উদ্বোধন হলো শীতাতপ নিয়ন্ত্রিত দূরপাল্লার বাস


তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শীতাতপ নিয়ন্ত্রিত দূরপাল্লার বাস সার্ভিস চালু হলো। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি শ্যামলী পরিবহণের শীতাতপ নিয়ন্ত্রিত একটি দূরপাল্লার বাস বাংলাবান্ধা-ঢাকা যাতায়াত করবে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা মটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম অন্যান্যরা।বাসের স্থানীয় এজেন্ট সূত্রে জানা যায়, শ্যামলীর শীতাতপ নিয়ন্ত্রিত এই দূরপাল্লার বাসটি প্রতিদিন সন্ধা সাতটায় বাংলাবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকার শ্যামলী থেকে রাত নয়টায় ছেড়ে আসবে। ভাড়া এক হাজার তিনশ টাকা।
এ বিষয়ে কয়েকজন এলাকাবাসী জানান, সরাসরি এ বাস চালুর ফলে এখন থেকে পর্যটক, রোগী ও শিক্ষার্থীদের যাতাযাত করতে অনেক সহজ হবে। কোন সমস্যা ছাড়া অতি সহজেই নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে।
এছাড়া হানিফ এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাস বাংলাবান্ধা-ঢাকা চলাচল করে আসছে।

No comments