Breaking News

ঢাকা টু পঞ্চগড় সরাসরি আন্তঃনগর ট্রেন চাই


সম্প্রতি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ফুঁসে উঠেছিল ঠাকুরগাঁও ও পঞ্চগড় দুই জেলার মানুষ।ওই সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইয়াসিন আলী ৩ মাসের মধ্যে জেলায় আন্তঃনগর ট্রেন চালু হওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকি তিনি নিজেও আন্দোলনে একাত্ত্বতা প্রকাশ করেছিলেন। কথা রাখলেন না তিনিও! 
এর আগে সর্বপ্রথম প্রধানমন্ত্রী নিজে ভিডিও কনফারেন্স এর সময় কথা দিয়েছিলেন। এরপর রেলপথ মন্ত্রী পুরাতন ট্রেনের ৬টি বগি জোড়াতালি দিয়ে "শাটল/কানেক্টিং" বানিয়ে উদ্বোধন করতে এসে আশার মরীচিকা দেখিয়ে গেলেন।
সব কাজ শেষ হওয়ার পরও এ রুটে ঢাকাগামী ব্রডগেজ লাইনের ট্রেন চলাচল শুরু করা হয়নি!!
তবে কি সহিংস আন্দোলনই এর সমাধান আনবে??
সরকার ৯৮২ কোটি টাকা ব্যয়ে রেলপথ মন্ত্রণালয়ের আওতায় ২০১০ সালের অক্টোবরে দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত (সর্বমোট) প্রায় ১৫০ কিলোমিটারের মিটারগেজ রেলপথকে আধুনিকায়ন, সম্প্রসারণ ও ডুয়েল গেজে রূপান্তরের কাজ শুরু করে।
২০১৩ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তারা দু’বার নির্মাণকাজের মেয়াদ বাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা ও ম্যাক্স কনস্ট্রাকশন। ২০১৪ সালের সেপ্টেম্বরে কাজ শেষ করার কথা দেয়। কিন্তু এ কাজ শেষ করতে প্রায় সাত বছর লেগে যায়।
এখন প্রায় সব কাজ শেষ হওয়ার পরও এ রুটে ঢাকাগামী ব্রডগেজ লাইনের ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি!! না পেলাম একতা, দ্রুতযান, দোলনচাঁপা কে পঞ্চগড় পর্যন্ত। না পেলাম নতুন কোন ট্রেন।


source : নবীন ভাইয়ের টাইম লাইন 


No comments