পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধ বাড়ি-ঘরে আগুন
পঞ্চগড় জেলা সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার (৮ সেপ্টেম্বর ) বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটে মকছেদুল ইসলামের বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
আগুনে ৩ কক্ষ বিশিষ্ট একটি টিনসেট ঘরসহ দুইটি রান্না ঘর পুড়ে ছারখার হয়েছে।
ঘটনাস্থল পরির্দশনকালে জানা গেছে সর্দারপাড়া গ্রামের মো. মকছেদুল ইসলাম (৪০) এর সাথে একই গ্রামের মো. রফিকুল ইসলাম (৬০) এর সাথে কয়েকমাস যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
মকছেদুল সম্প্রতি রফিকুল ইসলামের ভোগ দখলকৃত আবাদি জমিতে ঘর নির্মাণ করে। নির্মাণকৃত ঘরটি ঘটনার দিন আনুমানিক বিকেল চারটায় রফিকুল ও তার লোক জন ভেঙ্গে দেয়। ভেঙ্গে দেওয়ার আনুমানিক ৩০ মিনিট পরে মকছেদুলের বাড়িতে আগুন লেগেছে বলে এলাকাবাসি জানিয়েছে ।
পঞ্চগড় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের স্পর্ট লিডার আমিনুল ইসলাম জানান, আগুন সম্ভবত কেউ না কেউ লাগিয়ে দিয়েছে। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৫ লাখ টাকা ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মকছেদুল জানায়, তার প্রতিপক্ষ রফিকুল ইসলামের আত্মীয় মো. আয়নাল হকের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী আমার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
এ সম্পর্কে রফিকুল ইসলাম জানায়, মকছেদুল নিজই তার বাড়িতে আগুন দিয়েছে, এর আগেও তার বাড়িতে আগুন দিয়ে আমাদের আসামি করে মামলা করা হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার বলেন, এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে


No comments