Breaking News

তেঁতুলিয়ায় মাদক ব্যবসায়ী আটক, ৪০ বোতল ফেন্সিডিল জব্দ


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৪০ বোতল ফেন্সিডিলসহ কছিম উদ্দীন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২.৪৫মিনিটে এএসআই মাজেদুল ইসলাম (মাজেদ) এর নেতৃত্বে একটি টিম তাকে সদর উপজেলার আজিজনগর ডাঙ্গাপাড়ায় নিজ বাড়িতে তাকে ৪০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে। সে ডাঙ্গাপাড়া গ্রামের আবু তাহেরের পুত্র।
এএসআই মাজেদুল ইসলাম (মাজেদ) জানান, কছিম উদ্দীন মাদক সেবনকারী কিছু ব্যক্তির যোগসাজসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে আটক করা হয়েছে। তবে কছিম উদ্দীনের নামে থানায় আরো মামলা রয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি সরেশ চন্দ্র জানান, আমাদের একটি বিশেষ টিম তাকে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

No comments