"নারী"
নারী
প্রয়োজনে সে ভালোবাসা,
অনুভূতির দরজা।
সে পতিতাও বটে,
তবে বানিয়েছি আমরা।
তাতেও ভালোবাসার কমতি নেই,
দিয়ে যায় ভালোবাসা - আদরের বোঝা।
।
।
নারী,
সে তোহ একটি শব্দ মাত্র,
যাতে লুকিয়ে আছে মায়া মমতা
হাজার চরিত্র।
সে বোন'ও বটে,
ভাইয়ের কাছে চাওয়ার নেই কিছুই।
।
।
একটি চরিত্র, নারী,
এটা অভিনয় করা যায় না,
বোঝাও অসম্ভব।
তার অনুভূতি ভালোবাসা থাকে,
তবে মনে।
হৃদয়ে।
।
।
নারী, সে কে?
বলবো না সে মা'ও বটে।
সে'ই মা।।।।।
মিথ্যে বলে, ভালোর জন্য,
বকে, আবার কাদেও। সহ্য করার ক্ষমতা,
পুরো সৃষ্টিতে নেই তার মতো।
।
।
নারী,
সে মিথ্যে বলবে তোমার জন্য,
মিথ্যে বলবে নিজের জন্য।
সে'ই নারী,
খুজে পাবে তাকে সব দিশেহারা পথে।
হয় তোমার ভালোর জন্য, নয়তো তার।।।।।
লেখা ঃ মোঃ আদিয়াত লাহাব লিমন
ছবি ঃ গুগল আর্কাইভ
