পঞ্চগড়ে বাণিজ্যিক ভিত্তিতে কমলা চাষ বাড়ছে
কমলা উন্নয়ন প্রকল্প বন্ধের কথা স্বীকার করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের এ কর্মকর্তা বলেন, ‘আমিসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা কমলা চাষীদের পরামর্শ দিয়ে আসছি। পরামর্শের বাইরে আমাদের করার কিছুই নেই। চাষীদের কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যে সাইট্রিস ডেভেলভমেন্ট প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে কমলার চাষ শুধু বাড়বেই না, মাল্টা, লেবুসহ ফল চাষীরা উপকৃত হবেন।’
তিনি আরও জানান, পঞ্চগড় জেলার মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে জেলায় ছোট-বড় শতাধিক কমলার বাগান গড়ে উঠেছে। বাণিজ্যিকভাবে কমলার চাষাবাদ হচ্ছে। চাষীরাও মুনাফা পাচ্ছেন। চাষীদের কথা বিবেচনা করে আবার সাইট্রিস ডেভেলভমেন্ট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আশা করা যায়, চাষীরা এতে উপকৃত হবেন ও কমলার চাষ আরও বৃদ্ধি পাবে।
কৃষকদের কমলা চাষে প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে তদারকি, বিনামূল্যে চারা, সার, কীটনাশক বিতরণ করাসহ সরকারিভাবে সহযোগিতা করলে পঞ্চগড়ের কমলা চাষ অন্যতম অর্থকরী ফসল হিসেবে অবদান রাখবে। আগামী দুই বছরের মধ্যে দেশে কমলা চাহিদার বিরাট অংশ পূরণ করা সম্ভব হবে। বাঁচবে বৈদেশিক মুদ্রা ও পঞ্চগড় হবে দেশের কমলা উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল।
সুত্র ঃ ব্লগ ও বিভিন্ন পত্রিকা
ছবি ঃ মেহেদি হাসান

No comments