Breaking News

তেঁতুলিয়া থেকেই দেখা যাচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘা


  হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও কে-টুর পরের অবস্থানে রয়েছে অনুপম সৌন্দর্যের গিরিবধূ কাঞ্চনজঙ্ঘা। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ২৮ হাজার ১৬৯ ফুট। এটির পাঁচটি চূড়া আছে, যার চারটির উচ্চতা ৮,৪৫০ মিটারের ওপরে।

আপনি যদি পাসপোর্ট -ভিসা ছাড়া  এই পর্বতশৃঙ্গ দেখতে চান আপনাকে যেতে হবে বাংলাদেশের উত্তরের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায়  বাংলাবান্ধায় । ঢাকা থেকে বাংলাবান্ধা সরাসরি বাস আছে   । আপনার কাছে যদি বাস ভ্রমন ভালো না লাগে তাহলে আপনি ঢাকা থেকে সৈয়দপুর বিমান যোগে আসতে পারেন । সৈয়দপুর থেকে বাংলাবান্ধা পর্যন্ত সরাসরি বি আর টি সি বাস চলাচল করে ।
সবশেষে কাংখিত সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আপনাকে খুব ভোঁরে না উঠলেও চলবে । কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে  ভালো সময় হচ্ছে সকাল ৮ টা । সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা  ভালো দেখা যায় । কাঞ্চনজঙ্ঘা ভালো ভাবে দেখার জন্য অবশই আকাশ মেঘ মুক্ত হতে হবে । কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আপনাকে অবশই  অক্টোবরের মাঝামাঝি থেকে  ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আসতে হবে । এছাড়া আপনি শেষ বিকেলে কাঞ্চনজঙ্ঘার মহনীয় রুপ উপভোগ করতে পারবেন । 

পঞ্চগড় ভ্রমনে আসছেন শুধু কাঞ্চনজঙ্ঘা দেখেই চলে যাবেন ? ভাই আমদের পঞ্চগড় টা ছোট হলেও কিন্তু দেখার মত অনেক কিছু আছে । 
পঞ্চগড়ের দর্শনীও স্থান গুলোর নাম নিচে দিয়ে দিলাম চাইলে ঘুরে দেখতে পারেন । 

  • মহারাজাএ দীঘি
  • ভিতরগর দুর্গ 
  •  রকস মিউজিয়াম বা পাথরের জাদুঘর
  • গোলকধাম মন্দির
  • তেতুলিয়া ডাক বাংলো 
  • বারো আউলিয়ার মাজার 
  • শাহী মসজিদ 
  • ইমামবারা
এই সব  দর্শনীও  স্থান  নিয়ে আমাদের ব্লগে বিস্তারিত আছে । চাইলে দেখে নিতে পারেন । 




No comments