Breaking News

পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

আজ ২৯ নভেম্বের, পঞ্চগড় হানাদার মুক্ত  দিবস ।  পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে বুধবার সার্কিট হাউস চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এর পর জেলা পরিষদ চত্বরে অবস্থিত ৭১ এর বধ্য ভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, জেলা পরিষদ প্রশাসক আমানুল্লাহ বাচ্চু,পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ।
৭১’র এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাকিস্তান হানাদার মুক্ত করেছিলেন। মুক্তিকামি মুক্তিযোদ্ধা এবং পঞ্চগড়ের আপামর জনসাধারনের জন্য তাই এই দিনটি আনন্দের। সন্ধ্যায় সরকারি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

No comments