সড়ক দখল করে বালুর রমরমা ব্যবসা
পঞ্চগড়ের বিভিন্ন সড়ক-মহাসড়ক দখল করে চলছে রমরমা বালুর ব্যবসা। সড়কের উপর বালু ফেলে রাস্তা বন্ধ করে মজুতকৃত বালু ট্রাকে তোলা হয়। সড়কের অধিকাংশ জায়গা বালু আর ট্রাকের দখলে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ভারি ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে সড়কগুলো। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। তবে এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। জেলার পঞ্চগড়-মাড়েয়া সড়ক সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের চিনিকল থেকে মাড়েয়া সড়কের একাধিকস্থানে বড় বড় বালুর স্তুপ। সংকট সময়ে বেশি দাম পাওয়ার আশায় প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর আগে ব্যবসায়ীরা সড়কজুড়ে বালু মজুদ করে।করতোয়া নদীর থেকে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে সড়কের উপর। ওই সড়কের সড়কের বিভিন্ন স্থান ট্রাক দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালু। ট্রাকের পাশ কাটিয়ে যেতে রিকশাভ্যানসহ পথচারীরা দুর্ভোগে পড়ছেন।

No comments