বাংলাবান্ধা স্থল বন্দরে টানা ৭ দিন আমদানী রপ্তানী বন্ধ
সনাতন ধর্মীয়দের সারদীয় দূর্গা পুজা এবং মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশরা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরে টানা ২৬/০৯/২০১৭ ইং তারিখ হতে ০২/১০/২০১৭ ইং তারিখ পর্যন্ত ০৭ দিন আমদানী রপ্তানী বন্ধ। আগামী ০৩/১০/২০১৭ তারিখে পুনরায় বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে আমদানী রপ্তানী কার্যক্রম শুরু হবে বলে আমদানী রপ্তানী কারক সমিতির সভাপতি রেজাউল করিম রেজা বলেন। অপরদিকে এই বন্দর দিয়ে লোক পারাপার ( ইমিগ্রেশন ) চালু থাকবে বলে বাংলাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
No comments