Breaking News

পঞ্চগড়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্য আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত তাদের জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের সকলের বাড়ি কুমিল্লা, চাদপুর ও বি.বাড়িয়া জেলায়। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শহরের সেন্ট্রাল প্লাজা মার্কেটের ইমা ফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল মালেক (২৫) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে দেয় মার্কেটের ব্যবসায়ীরা। ধৃত মালেকের বাড়ি চাদপুর জেলার কচুয়া উপজেলায়। পরে তার দেয়া তথ্য মতে রাতে এবং গতকাল বুধবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরও ৭ জনকে আটক করে। এরা হল কুমিল্লার মুরাদনগর উপজেলার রমজান আলী (২৮), বি. বাড়িয়ার কসবা উপজেলার হানিফ (২২), কুমিল্লার হোমনা উপজেলার সোহেল (২৮), চাদপুরের কচুয়া উপজেলার শফিক (২৫), কুমিল্লার তিতাস উপজেলার ফারুক (২২), কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাঙ্গীর (২২) ও একই উপজেলার তৌফিক (২২)।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার ৮জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বড় ধরণের ডাকাতির পরিকল্পনা করছিল। এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আটককৃত ৮ জনের নামে এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান

No comments