Breaking News

বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা "হিমালেয়ের কন্যা" খ্যাত পঞ্চগড় শহরের কোল ঘেঁসে করতোয়া নদীর তীরে  অবস্থিত বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় । সংক্ষেপে বি পি স্কুল । এই বিদ্যা পীঠটি প্রটিষ্ঠা করেন তৎকালীন  শিক্ষানুরাগি জমিদার বাবু বিষ্ণু প্রসাদ মিশ্র এবং জমি দান করেন স্থানীয় জমিদারগণ । প্রতিষ্ঠাতা বাবু বিষ্ণু প্রসাদ মিশ্রের জন্মস্থান পঞ্চগড় জেলার সদর উপজেলার যতনপুকুরী বানিয়াপাড়া গ্রামে। জমিদার বাবু বিষ্ণু প্রসাদ মিশ্র মোক্তারী পাশ করে । তাঁর আরও দুই সহোদর ছিলেন বাবু ধীরেন্দ্র নাথ মিশ্র ও বাবু সুরেন্দ্রনাথ মিশ্র। ১৯৪৪খ্রিঃ সনে দানবীর বাবু বিষ্ণু প্রসাদ মিশ্র অত্র এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। এজন্য তাঁর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় বিষ্ণু প্রসাদ উচ্চ বিদ্যালয় সংক্ষেপে বি, পি, উচ্চ বিদ্যালয়। ১৯৮১খ্রিঃ সনে তৎকালীন সরকার প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টি বি,পি, সরকারী উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় নামে পরিচিত। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে বাবু বিষ্ণু প্রসাদ মিশ্র ব্যক্তিগতভাবে ১০,০০০/=(দশ হাজার) টাকা দান করেন। বাবু বিষ্ণু প্রসাদ মিশ্র পরবর্তীতে জলপাইগুড়িতে বসতি স্থাপন করেন। ইতোমধ্যে তিনি সেখানেই পরলোকগমন করেন।১৯৪৪খ্রিঃ সনে বাবু বিষ্ণু প্রসাদ মিশ্র অত্র এলাকায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তাঁকে বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে জমি দান সহ বিভিন্ন ভাবে আরো অনেকে সার্বিক সহযোগীতা করেন। জমি দাতাগণ হলেন-

১) পিয়ারউদ্দীন আহম্মদ পাটোয়ারী
(২) তফিজউদ্দীন আহম্মদ পাটোয়ারী
(৩) আফিজউদ্দীন আহম্মদ পাটোয়ারী
(৪) তসলিমউদ্দীন আহম্মদ পাটোয়ারী
(৫) আহম্মদ আলী পাটোয়ারী
(৬) বছিরউদ্দীন আহম্মদ
বর্তমানে বিদ্যালয়টি পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত।
 পরবর্তীতে তার নাম অনুসারে বিদ্যালয়টির নাম করন করা হয় । এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক ও নিরলস প্রচেষ্ঠায় ১৯৪৪খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮১খ্রিষ্টাব্দে  বিদ্যালয়টি জাতীয়করণ হয় ।

বর্তমানে বিদ্যালয়টিতে দুই শিফটে প্রায় ১২০০ ছাত্র  এবং শতাধিক শিক্ষক , কর্মকর্তা ও কর্মচারী  রয়েছে ।


বিদ্যালয়টি জেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ট বিদ্যা পীঠ । বিদ্যালয়টি প্রটি বছর জেএসসি ও এসএসসিতে শত ভাগ পাস  সহ জেলার শ্রেষ্ট বিদ্যা পীঠের স্থান দখল করে আছে ।


বিদ্যালয়টিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা চালু রয়েছে । সহ শিক্ষার অংশ হিসাবে বিদ্যালয়টির ছাত্ররা স্কাউট  , বিতর্ক , নাটক ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকে ।


No comments