পঞ্চগড়ে মোটরসাইকেল সহ দুই ছিনাইকারি আটক
পঞ্চগড়ে ব্যবসায়ীর বুকে নকল পিস্তল ধরে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে গণধোলাই দেয় স্থানীয়রা । পরে পুলিশ এসে তাদের আটক করেন । এসময় তাদের কাছ থেকে একটি মটর সাইকেল ও একটি নকল পিস্তল উদ্ধার করা হয় । এ সময় তাদের সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়।
রোববার রাতে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- জেলা শহরের ডোকরোপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে টিপু সুলতান (৩৫) এবং ধাক্কামারা এলাকার বাগানবাড়ি গ্রামের রহিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ।
পুলিশ ও স্থানীয়রা জানায় রোববার রাত সাড়ে আঁটটার দিকে নাটোরের দুই পান ব্যবসায়ী হাটে পান বিক্রি করে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় যাচ্ছিলেন। এ সময় ট্রাক টার্মিলের কাছে মিলগেট এলাকায় ৪টি মোটরসাইকেলে করে ৮ জন আরোহী তাদের গতিরোধ করে। তারা বুকে নকল পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ব্যবসায়ীদের চেচামেচিতে ট্রার্মিনাল এলাকার শ্রমিকরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তবে একটি মটরসাইকেলসহ দুইজনকে ধরে ফেলে স্থানীয়রা । মটরসাইকেলের রেজীঃ নম্বর ঃ পঞ্চগড়-হ ১১-২৬৩৩ ।

No comments