তেঁতুলিয়ার আলোচিত সেই দুই ধর্ষকের আত্মসমর্পন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রহিমা আক্তার সোনিয়া নামে এক শিক্ষার্থীকে লাগাতার ধর্ষণ ও ধর্ষণের ভিডিও দিয়ে ব্লাকমেইল
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ হাজির হয়ে রাজন ও আতিক জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, আলোচিত এ মামলার আসামীদের আত্মসমর্পণের কথা শুনে আদালত চত্বরে অসংখ্য উৎসুক লোকজন ভিড় করে।
এছাড়া, সোমবার ওই ঘটনার প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেঁতুলিয়ার প্রত্যেক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উল্লেখ্য, ধর্ষণের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ওয়ার্ড বয় মনসুর আলম রাজন (৩২) ও তেঁতুলিয়া বাজারের বিকাশ এজেন্ট আতিকুজ্জামান আতিক (৩৪) তিনমাস ধরে স্কুলছাত্রী সোনিয়াকে ধর্ষণ করে আসছিল। এ ঘটনার পর গত মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সোনিয়া।
এ ঘটনায় গত ১৪ অক্টোবর সোনিয়ার মা সেলিনা আক্তার বাদী হয়ে রাজন ও আতিকের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় মামলা দায়ের করে।
No comments