মাশরাফির অজানা তথ্য
মাশরাফি! প্রতিটা বাঙ্গালীর জন্য একটা ভালবাসার নাম। বাংলাদেশ ক্রিকেটের জন্য যে মানুষটা নিজের সব সুখ ত্যাগ করেছেন তিনিই এই মাশরাফি। তাকে নিয়ে লিখতে গেলে কয়েক হাজার পাতা লিখেও শেষ করা সম্ভব হবেনা। আমরা সবাই কম বেশি জানি তার ব্যপারে। আজকে তাকে নিয়ে আপনার অজানা কিছু তুলে ধরার চেষ্টা করব।
প্রথমেই জেনে আসা যাক এই জীবন্ত কিংবদন্তীর ক্যারিয়ারের কথা।
টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, টি-টোয়েন্টি অভিষেকও তখনই হয়, একদিনের ম্যাচেও একই বছরে অভিষেক হয় একই দেশের বিপক্ষে। শেষ টি-টোয়েন্টি খেলেন ৬ এপ্রিল, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
(হাটুতে নি ক্যাপ পরছেন মাশরাফি)
তিনি অবসরে যাবার আগে দেশের জন্য খেলেছেন ৩৬ টি টেস্ট, ১৭৫ টি একদিনের ম্যাচ এবং ৫৪ টি-টোয়েন্টি।
এখন শুধুমাত্র একদিনের ম্যাচ খেলেন দেশের হয়ে। তিনিই এখন দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
টেস্ট ক্রিকেটে এই কিংবদন্তীর ৩ টি হাফ সেঞ্চুরিও আছে। একদিনের ম্যাচে আছে ১ টি। একদিনের ম্যাচে তার ঝুলিতে আছে ১৫৫৭ রান। টেস্টে ক্রিকেটে তার উইকেট আছে ৭৮ টি, একদিনের ম্যাচে ২৩০ টি এবং টি-টোয়েন্টিতে ৪২ টি। এক ম্যাচে ৫ উইকেট পেয়েছেন একবার।
তিন ফরম্যাটে সেরা বোলিং ৪/৬০, ৬/২৬ এবং ৪/২৭ ।
তার যা অজানা আমাদের কাছেঃ
*মাশরাফির ডাক নাম কিন্তু কৌশিক, যদিও নড়াইল এক্সপ্রেস নামেই বেশি পরিচিত। তবে তরুণ প্রজন্মের অনেকেই গুরু বলে সম্বোধন করে থাকে। তবে এখন তিনি ম্যাশ নামেও বেশ পরিচিত।
*অনেকে কিন্তু তার উচ্চতা জানিনা। তিনি ৬ ফিট ২ ইঞ্চি লম্বা।
*মাশরাফি ২০০৩ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র বিভাগে ভর্তি হন।
*ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় তার পরিচয় হয় সুমনা হক সুমির সাথে এবং ২০০৬ সালে তাদের বিয়ে হয়।
*মাশরাফি এক মেয়ে ও এক ছেলের বাবা। মজার ব্যপার কি জানেন? তার এবং তার ছেলের জন্মদিন একই দিনে মানে ৪ অক্টোবর।
*তিনিই একমাত্র বাংলাদেশি যিনি একটি মাত্র ম্যাচ এ দলের হয়ে খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
*মাশরাফির অভিষেক টেস্টটি বৃষ্টির কারণে ড্র হয়।
*একদিনের ম্যাচে উইকেট কিপার না হয়েও ৪৯ টি ক্যাচ ধরেন যা আর কোন বাংলাদেশী করে দেখাতে পারেনি।
*তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডারসের হয়ে খেলেছেন ২০০৯ আসরে।
*বিপিএলে তিনি একজন আইকন খেলোয়াড়। এবছর তিনি রংপুরের হয়ে খেলবেন।
*মাশরাফির বয়স কিন্তু কম না, তিনি ৩৪ বছর বয়সী।
*ক্রিকেট বিষয়ক সাইট মনস্টারক্রিক মাশরাফিকে 'জনগণের অধিনায়ক' উপাধী দিয়েছে।
*তার মোট সম্পদ ১.২ মিলিয়ন ইউএস ডলার।
*তার হাটুতে আছে মোট সাত বার অপারেশনের দাগ, যেখানে অন্য খেলয়াড়েরা একবার করেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
*প্রতি খেলায় মাঠে নামার আগে মাশরাফিকে তার হাটুতে ৩০ মিনিট ধরে নি-ক্যাপ ও ব্যান্ডেজ পরতে হয় এবং খেলা শেষে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত পুজ বের করে ফেলতে হয়।
*হাটু ইনজুরির কারণে ক্যারিয়ারের বেশির ভাগ সময় তাকে সাইড লাইনে বসে দলের খেলা দেখতে হয়েছে।
*নড়াইল বাসীর কাছে তিনি হৃদয়ের রাজপুত্র নামে পরিচিত।
*কোন প্রকার ধুমপান এবং পানীয় পান করেন না।
*বিপিএলে ফিক্সিং এর জন্য জিজ্ঞাসাবাদ করা হয় মাশরাফিকে। অবশ্য মিথ্যা প্রমাণিত হয়।
*ফেইসবুকে নাসিরের ও তার বোনের ছবিতে কিছু মানুষ খারাপ মন্তব্য করার জন্য মাশরাফি তার নিজের ফেইসবুক পেইজ বন্ধ করেন। যদিও পরে আবার চালু করেন।
*নড়াইলে তার একটি ক্রিকেট একাডেমী আছে যেখানে ছোট ছেলেদের ক্রিকেট শেখানো হয়।
তথ্য ও ছবিঃ ইন্টারনেট।


No comments