Breaking News

ছড়িয়ে পড়ছে র‍্যানসমওয়্যার "ব্যাড র‍্যাবিট"


বিশ্বের বিভিন্ন দেশের কম্পিউটার নেটওয়ার্কে র‌্যানসমওয়্যার আক্রমণ প্রতিনিয়তই বাড়ছে। সাইবার নিরাপত্তা গবেষকরা সম্প্রতি ‘ব্যাড র‌্যাবিট’ নামে নতুন একটি র‌্যানসমওয়্যার শনাক্ত করেছেন, যা এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ‘ব্যাড র‌্যাবিট’ এর সাথে চলতি বছর আক্রমণ করা ‘ওয়ানাক্রাই’ ও ‘পেটয়্যা’ র‌্যানসমওয়্যার দুটির মিল রয়েছে। তবে নতুন এ র‌্যানসমওয়্যার কত দূর ছড়িয়ে পড়তে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ‘ব্যাড র‌্যাবিট’ কম্পিউটার সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে। গত মঙ্গলবার রাতে ‘ব্যাড র‌্যাবিট’ র‌্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়েছে রাশিয়ার তিনটি ওয়েবসাইট, ইউক্রেনের একটি বিমানবন্দর এবং কিয়েভের পাতাল রেলওয়ের কম্পিউটার সিস্টেম। ইউক্রেনের সাইবার পুলিশ প্রধানের দাবি, নতুন শনাক্ত করা ‘ব্যাড র‌্যাবিট’ র‌্যানসমওয়্যার এ আক্রমণের জন্য দায়ী।

 

‘ব্যাড র‌্যাবিট’ র‌্যানসমওয়্যারটি কম্পিউটারে আক্রমণের পর দ্রুত সব কিছু আয়ত্তে নিয়ে নিচ্ছে। এরপর তা থেকে রহ্মা পেতে অর্থাৎ সিস্টেম স্বাভাবিক করতে কম্পিউটারের পর্দায় কিছু বক্তব্যের মাধ্যমে চাঁদা চাওয়া হচ্ছে, যা বিটকয়েনে ০.০৫ বা ২৭৬ ডলার।
সাইবার বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে নতুন এ র‌্যানসমওয়্যার। বিশ্বজুড়ে সতর্কতার পাশাপাশি সমস্যা সমাধানে দ্রুত করণীয় নির্ধারণে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। রাশিয়ার একটি সাইবার-সিকিউরিটি প্রতিষ্ঠানের প্রধান জানিয়েছেন, বেশ কিছু কোম্পানির কার্যক্রম এরই মধ্যে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। তিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ও ফন্টানকা আরইউ।
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ‘ব্যাড র‌্যাবিট’ র‌্যানসমওয়্যারে আক্রান্তের বেশ কয়েকটি তথ্য পেয়েছেন। এখন পর্যন্ত কম্পিউটার সিস্টেম আক্রান্তের যে তথ্য মিলেছে তাতে সবচেয়ে বেশি রাশিয়ান সাইট রয়েছে।

সুত্র ঃ ইন্টারনেট 

No comments