আটোয়ারীর ইমামবাড়া
মির্জাপুর শাহী মসজিদটির 20-25 ফুট দক্ষিণ দিকে রয়েছে মির্জাপুর ইমামবাড়া। ভুমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বিলীন হতে বসা এ ইমামবাড়ার বর্তমানে বেশকিছু সংস্কার করা হয়েছে। ভেঙে যাওয়া ছাদের অংশে পুরোনো রূপ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। পোড়ামাটির ইট নির্মিত ইমামবাড়া পোড়ো বাড়ি মনে হয়। এর প্রবেশপথ দিয়ে তাকালে একে কোন মন্দিরের অভ্যন্তরভাগের মতো মনে হয়। দক্ষিণমুখী মূল কক্ষের ভেতরে রয়েছে আরো একটি ছোট কক্ষ যার দরজা পূর্বমুখী। এর ছাদে রয়েছে একটি বড় গম্বুজ। সামনে এবং পাশে রয়েছে বাঁধানো কয়েকটি কবর।
মসজিদ এবং ইমামবাড়াকে অবিচ্ছেদ্য অংশ বলে মনে হয়
পঞ্চগড় জেলার ধাক্কামারা বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে আটোয়ারি উপজেলার মির্জাপুর গ্রামে যাওয়া যায়। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর বাজার থেকে পূর্ব দিকে রাস্তায় গ্রামের ভিতরের দিকে অবস্থিত মির্জাপুর জামে মসজিদ।

No comments