এবার ক্যামেরায় ধরা পড়লেন কোহলি !
ছবিঃ ইন্টারনেট
বিরাট কোহলি, ক্রিকেটে এক পরিচিত নাম। যাকে অনেকেই শচীনের সাথেও তুলনা করেন। অনেকে আবার রান মেশিন নামও দিয়ে ফেলেছেন। তিন ফরম্যাটেই সেরা খেলোয়াড় বললেও ভুল হবেনা হয়তো। তিনি কখনই তার অনুসারিদের খারাপ খেলা দিয়ে হতাশ করেন না। যদিও করে থাকেন তাহলে সেটা খুব কমই হয়। মাঠে নামলেই যার দিকে তাকিয়ে থাকে পুরা ভারত। ভারতের বাইরেও তার অনুসারীর সংখ্যা মোটেও কম না। তিনিই এখন ভারতীয় ক্রিকেটের দলপতি টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে। খেলার জন্য হোক আর অন্য কারণেই হোক, তিনি সবসময়ই শিরোনাম হয়ে থাকেন।
কিন্তু এবার তার বিরুদ্ধে অভিযোগ সরাসরি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি'র। কি করেছে সে? হুট করে আইসিসি চটে গেল কেন?
সবাই জানি গত কাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয় ভারতের ফিরোজ শাহ কতলা তে এবং ভারত জয় লাভ করে। অবশ্য তাদের জয়ের থেকে সবার বেশি আগ্রহ ছিল দলের প্রবীণ খেলোয়াড় আশিষ নেহরার অবসরে যাবার ঘোষণার দিকেই। যদিও নেহরা তার শেষ খেলায় শেষ ওভারে ভারতকে জিতিয়ে নিজের অবসরে যাবার দিনটিকে স্মরণীয় করে রাখতে সক্ষম হন। দলের সহ খেলোয়াড়দের কাছ থেকে পেয়েছেন অনেক সম্মান। তাকে কাধে তুলে নিয়ে সারা মাঠ ঘুরেছেন শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি।
কিন্তু একই দিনে আবারো শিরোনাম হল কোহলি। কারণ, খেলা চলাকালীন সময়ে ক্যামেরায় দেখা যায় ডাগ-আউটে কোহলি ওয়াকি-টকিতে কথা বলছে। যা আইসিসির খেলার নীতি আইনের মধ্যে পরেনা। পরিষ্কার বলা আছে তাদের আইনের মধ্যে, কোন খেলোয়াড় খেলা চলাকালিন সময়ে ফোনে কথা বলা বা যোগাযোগ করা যায় এমন কোন ডিভাইস ব্যবহার করতে পারবেনা। কিন্তু কোহলি কি তাহলে এ নিয়ম জানতো না?
ছবিঃইন্টারনেট
জানা না জানার কথা , আইসিসির নিয়মে এটাও বলা আছে এই সময়ে খেলোয়াড়েরা ডাগ-আউটে বসে ড্রেসিং রুমের সাথে যোগাযোগের জন্য এটা ব্যবহার করতে পারেবে। সুতরাং মাফ পেয়ে গেল কোহলি?
না আপনি যা ভাবছেন সেটা তো আইসিসি ভাবছে না। তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করা শুরু করে দিয়েছে। নামি খেলোয়াড় বলে ছাড় পেয়ে যাবেনা কোহলিও। নিয়মের বাইরে গেলে শাস্তি পেতেই হবে এই খেলোয়ড়কেও।পাশের ছবিতে যোগাযোগ প্রযুক্তির জন্য প্রযোজ্য আইসিসির নিয়ম দেখানো হয়েছে।


No comments