পঞ্চগড়ের আটোয়ারীতে মাসব্যাপী রাস উৎসব ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা শুরু
পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা রাস পূণিমা তিথীতে আলোয়াখোয়া মেলা রাস মন্দিরে এই রাস উৎসবের আয়োজন করে।
রোববার (১৩ নভেম্বর) রাতে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে এই রাস উৎসব ও আলোয়াখোয়া রাস মেলার উদ্বোধন করেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, জাসদের কেন্দ্রীয় নেতা এমরান আল আমীন, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রহমান আবদার, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রব, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মো. আরিফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মেলা কমিটির সম্পাদক মো. এমদাদুল হক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা বিপেন চন্দ্র রায় প্রমুখ বক্তৃতা করেন।
আলোয়াখোয়া রাস মন্দিরের সেবায়েত দীনেশ চন্দ্র বর্মন জানান, প্রতি বছর পূর্ণিমা তিথীতে এখানে মাসব্যাপী রাস উৎসব ও রাস মেলা হয়ে থাকে। রাস পূর্ণিমার রাতে রাস ঘোরানোর মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের। পূর্ণিমা রাতে রাধাকৃষ্ণ বিগ্রহ রাজ বেদীতে পূজো অর্চনা শুরু হয়। ঈশ্বরকে খুশি করতে মাসব্যাপী এই উৎসবে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আসেন।
এদিকে, মাসব্যাপী রাস উৎসবকে কেন্দ্র করে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা। মেলায় গরু-মহিষসহ বিভিন্ন পশু ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন পণ্যের পসরা বসেছে। এছাড়া আনন্দ বিনোদনের জন্য রয়েছে সার্কাস, যাত্রা, পুতুল নাচসহ বিভিন্ন সাংকৃতিক কার্যক্রম চলবে।
ছবি ঃ NTV Online

No comments