Breaking News

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


পঞ্চগড়ে বাসচাপায় মো. হাবিবুর রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের সিটি জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. ইজারউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হাবিবুর রহমান পেশায় ওষুধ ব্যবসায়ী। তার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানপাড়া গ্রামে। সে ওই গ্রামের হামিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, হাবিবুর মোটরসাইকেলে করে শহরের ইসলামবাগ থেকে বাজারের উদ্দেশে যাচ্ছিল। এসময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মো. ইজারউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

No comments