ছুটির দিনে ভীর বাড়ছে পঞ্চগড়ের বিনোদন কেন্দ্র গুলোতে
ছুটির দিন মানেই দেরি করে ঘুম থেকে উঠা । আর বাড়তি আনন্দের জন্য পরিবার পরিজন নিয়ে বিকেলে ঘুরতে বের হওয়া । ছুটির দিন হলেই সকাল থেকে অনেকেই বেরিয়ে পরে বাড়তি বিনদনের জন্য । আর এই বিনদনে বাড়তি মাত্রা যোগ করেছে পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্ক । শহরে সেইরকম কোন বিনোদন কেন্দ্র না থাকায় মানুষ জন ভীর জমান শহরের এক মাত্র বিনোদন কেন্দ্র হিমালয় বিনোদন পার্কে ।
দেশের অন্যান্য জেলা সমূহে সাধারণ মানুষের চিত্ত বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকলেও উদ্যোক্তার অভাবে পঞ্চগড়ে সেভাবে কোন বিনোদন পার্ক গড়ে ওঠেনি। সম্প্রতি শহর সংলগ্ন পঞ্চগড় জেলা সদরের তালমা এলাকায় করতোয়া নদী ঘেষে স্বল্প পরিসরে হিমালয় পার্ক নির্মান করা হয়। প্রায় ২৫ বিঘা জায়গায় উপর স্থাপিত এ পার্কই এখন বিনোদন প্রেমি মানুষ ক্ষণিক আনন্দের উৎস্য হয়ে উঠেছে। তাই ছুটির দিন হলেই মানুষ জন ভীর জমান শহরের এক মাত্র বিনোদন কেন্দ্র হিমালয় বিনোদন পার্কে । । সকল বয়সী মানুষ আনন্দে একাকার হয়ে পার্কে ভীর করেছে। শিশু-কিশোররা উঠেছে বিভিন্ন রাইডে।
এছাড়া জেলা প্রশাসকের উদ্যোগে ডিসি অফিসের পাসে নির্মাণ করা হয়েছে ডিসি পার্ক । সেখানেও সব সময় ভীর লক্ষ করা যায় ।

No comments