দেবীগঞ্জে ৩৪ কেজি ওজনের মূর্তি উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে ৩৪ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ার পাড়া এলাকা থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম জানান, মটিয়ার পাড়া এলাকার রাশেদুল ইসলাম মাস্টারের পুকুর খননের সময় আলমাস নামের এক ব্যাক্তি মুর্তিটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি
থানায় খবর দেই। খবর পেয়ে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে দেবীগঞ্জ থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, মূর্তিটির ওজন প্রায় ৩৪ কেজি। এটি প্রায় দুইশত বছর আগের হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটি কষ্টি পাথরের কিনা তা বলা যাবে না।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ৩৪ কেজি ওজনের ওই কালো পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবি ঃ খালিদ হাসান

No comments