মকবুলার রহমান সরকারি কলেজ
মকবুলার রহমান সরকারি কলেজ বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীতে পাঠদান করে।
ইতিহাস
১৯৬৫ সালের ১ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বাণিজ্য বিভাগ দ্বারা কলেজের যাত্রা শুরু হয়। নাম হয় পঞ্চগড় কলেজ। প্রতিষ্ঠালগ্নে কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন জনাব মোঃ আব্দুল করিম।
প্রাথমিকভাবে কলেজের কাজ শুরু হয় পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে। কিছুদিন পর কলেজটি পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ভবনে স্থানান্তর করা হয়। এখানে প্রায় দু’বছর কলেজের কার্যক্রম চলে। কলেজ পরিচালনা কমিটি এবং কয়েকজন সমাজসেবীর প্রচেষ্টায় কলেজের জন্য বর্তমান স্থানে দান ও ক্রয়ের মাধ্যমে ৬.৫০ একর জমি সংগ্রহ করা হয়। জমি সংগ্রহ হলেও আর্থিক কারণে কলেজের অবকাঠামো নির্মাণ সম্ভব হচ্ছিল না। এ সময় ডা. আব্দুল আজিজসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ঢাকার শিল্পপতি জনাব মকবুলার রহমানকে কলেজ ভবন নির্মাণের প্রস্তাব দেন। তিনি এই প্রস্তাব গ্রহণ করেন। দু’লক্ষাধিক টাকা ব্যয়ে ১৯৬৯ সালে কলেজের মূল ভবনের একতলা নির্মিত হয়। এই দানের পরিপ্রেক্ষিতে ‘পঞ্চগড় কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘মকবুলার রহমান কলেজ’ করা হয়।
১৯৬৯ সালেই কলেজ বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়। এরপর কলেজের বিভিন্ন অবকাঠামো নির্মিত হতে থাকে। ছাত্রাবাস নির্মাণ, শ্রেণীকক্ষের সম্প্রসারণ, গবেষণাগারের যন্ত্রপাতি ও গ্রন্থাগারের পুস্তক ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এ সময়ে করা হয়।
১৯৬৬ সালে কলেজটি প্রথম রাজশাহী শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। ১৯৬৯ সালে কলেজে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ খোলা হয়। ১৯৭০ সালে বি.এ. এবং বি.কম. কোর্স খোলা হয়। ১৯৭২ সালে মকবুলার রহমান কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯৭০ সাল হতে এ কলেজে উচ্চ মাধ্যমিক এবং ১৯৭৪ সাল হতে ডিগ্রি পরীক্ষা কেন্দ্র চালু রয়েছে। ১৯৮৩ সালের ১মে তারিখে কলেজটিকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর ১৯৮৯ সালের জুন মাসে প্রথম পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন জনাব মোঃ শামসুজ্জোহা। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ হতে কলেজে অনার্স কোর্স চালু হয়।
শিক্ষা কার্যক্রম
বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা প্রদান করে।
উচ্চ মাধ্যমিক
স্নাতক (সম্মান)
সহ-শিক্ষা কার্যক্রম

- মানবিক বিভাগ
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
স্নাতক (সম্মান)
- বিজ্ঞান অনুষদ
- পদার্থ বিভাগ
- রসায়ন বিভাগ
- কলা অনুষদ
- ইংরেজি বিভাগ
- বাংলা বিভাগ
- অর্থনীতি বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামের ইতিহাস
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- বানিজ্য অনুষদ
- ব্যবস্থাপনা বিভাগ
- হিসাব বিজ্ঞান বিভাগ
সহ-শিক্ষা কার্যক্রম
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি
- রোভার স্কাউট
আরো ঃ
মকবুলার রহমান সরকারি কলেজ
মকবুলার রহমান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
প্রক্তন নাম ঃ পঞ্চগড় কলেজ
ধরন ঃ সরকারী কলেজ
স্থাপিত ঃ ১৯৬৫
অধ্যক্ষ ঃ প্রফেসর মো. নুরুল আলম
অবস্থান ঃ পঞ্চগড়, রংপুর, বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম ঃ এম আর কলেজ
অধিভুক্তি ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইট ঃ কলেজ ওয়েবসাইট
তথ্য সুত্র ঃ বাংলা উইকিপিডিয়া
No comments